পত্রিকায় নোবেলজয়ীদের বিবৃতির টাকা ড. ইউনূস কোথায় পেলেন: কাদের
হেড অফ ডিজিটাল মিডিয়া


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. ইউনূসের পক্ষে নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতির জায়গা (বিজ্ঞাপন) কিনতে দুই মিলিয়ন ডলার দরকার হয়। আমাদের দেশের পত্রিকায় একটি বিজ্ঞাপন দেবেন, সেটির স্পেসের একটি হিসাব আছে। মার্কিন পত্রিকায় দুই মিলিয়ন ডলারের বিনিময়ে যে বিবৃতি তিনি দিয়েছেন, সেই টাকা কোথায় পেয়েছেন? এই অর্থ কোথা থেকে এলো?বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি এই কর্মসূচির আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, ড. ইউনূস শ্রমিকের টাকা মেরে খেয়েছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন। তাই বিবৃতি দিয়ে মামলা বন্ধ করা যাবে না। নির্বাচন বানচাল করতে বিবৃতির নামে নতুন খেলা শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার এই অশুভ খেলা খেলতে দেবে না। এক-এগারোর মতো ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের স্বপ্ন দেখছে বিএনপি।তিনি আরও বলেন, বিএনপি দুঃস্বপ্ন দেখছে কি না জানি না। ওয়ান-ইলেভেনে ইউনূস কম চেষ্টা করেননি। তখনো তার খায়েশ ছিল, সেই খায়েশ পূর্ণ হয়নি। বাংলাদেশকে নিয়ে বিশ্বের অনেক মোড়লের অনেক স্বপ্ন রয়েছে। যারা ইউনূসের মামলা স্থগিত করতে বলেন, মামলা কীভাবে স্থগিত হবে? মামলার কাগজপত্র, দলিল-দস্তাবেজ ঠিক আছে কি না, দেখুন।



