

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ৪৮ বছরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। সবচেয়ে সৎ ও দক্ষ, সবচেয়ে দক্ষ প্রশাসক, সবচেয়ে দক্ষ কূটনৈতিক, সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। ক্রাইসিসের মধ্যে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।নির্বাচনে শেখ হাসিনাকে হারানো যাবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। নিষেধাজ্ঞা ও ভিসানীতি প্রয়োগের চেষ্টা চলছে।তিনি আরও বলেন, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুনীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। বাংলাদেশে আজ স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে। এটা কার অবদান? সারাদেশে বিদ্যুৎ নিশ্চিত করেছে কে? এক সময় এ দেশ অন্ধকারে ছিল। শেখ হাসিনা রোহিঙ্গাদের স্থান দিয়ে মানবতার মা হিসেবে ভূষিত হয়েছেন।


