বিএনপি আবারও ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়: প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আবারও নির্বাচনী ব্যবস্থাকে ধবংস করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে। নির্বাচন তাদের (বিএনপির) উদ্বেগের বিষয় নয়, কারণ তারা আবারও জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।২০০৮ সালের নির্বাচনেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ৩০টি আসন পেয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের এ কথাটা জনগণকে মনে করিয়ে দিতে হবে যে, ওরা ভোট করতে আসে না এবং ভোটও পায় না। কারণ ওরা তো জঙ্গিবাদী, লুটেরা, সন্ত্রাসী। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন মানুষের ঘরবাড়ি কেড়ে নেয়, ভোটের অধিকার কেড়ে নেয়। অবৈধভাবে ক্ষমতা দখল করেই তাদের জন্মই হয়েছিল। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাই ছাত্রলীগের সবাইকে অতন্ত্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে।শেখ হাসিনা বলেন, অশিক্ষিত-মূর্খদের হাতে দেশ গেলে উন্নয়ন সম্ভব হয় না। খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। অন্যদিকে, আওয়ামী লীগ শিক্ষার্থীদের হাতে খাতা-কলম তুলে দিয়েছে।সরকার প্রধান বলেন, উন্নয়নে বিশ্বাস করে বলেই দেশের মানুষ পরপর তিনবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে আওয়ামী লীগের উন্নয়ন এখন সারা বিশ্বে রোল মডেল।ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-ও বক্তব্য দেন।


