

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আবারও গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এই কর্মসূচি পালিত হবে।বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।এর আগে, সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুইটি গণমিছিল হয়।



