

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে হাঁটু গেড়ে বসে কথা বললেন যুক্তরাজ্যের ঋষি সুনাক। বাংলাদেশের সরকার প্রধানের সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভূতপূর্ব বিনয়ের এমন ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের সমাপনী দিনের অধিবেশেনের ফাঁকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় ঋষি সুনাকের। তখন তিনি হাঁটু গেড়ে চেয়ারে উপবিষ্ট শেখ হাসিনার সঙ্গে আলাপ করেন। ছবিতে দুই নেতার অভিব্যক্তিতে আন্তরিকতার ছাপ লক্ষ্য করা যায়।এদিন, সকালে বিশ্বনেতাদের সঙ্গে রাজঘাটে দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল ৯টার পর রাজঘাটে গান্ধী সমাধিতে পৌঁছালে শেখ হাসিনাকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরীয় পরিয়ে দেন।এ সময়ও শেখ হাসিনার সঙ্গে কিছু সময় আলাপচারিতা করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। এরপর জি-২০ সম্মেলনে যোগ দেয়া বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে পুষ্পার্ঘ অর্পণ করে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানান শেখ হাসিনা।এরপর জি-২০ সম্মেলনের শেষ দিনে তৃতীয় সেশন ‘ওয়ান ফিউচার’ শীর্ষক অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।



