Ad

দেউলিয়া হয়েছে বলেই সেলফি নিয়ে ঢোল পেটাচ্ছে: ফখরুল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
fakhrul
Durbin News

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেউলিয়া হয়ে গেছে বলেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি নিয়ে ঢোল পেটাচ্ছে আওয়ামী লীগ। ভোটটা ঠিকমতো না করলে কোনও সেলফিই রক্ষা করতে পারবে না। সেলফির জন্য র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতি উঠে যায়নি।সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, আমি এই বিষয়ে বলতাম না, আপনারা (সাংবাদিক) প্রসঙ্গ নিয়ে এসেছেন। এই জাতির বড় দুর্ভাগ্য কী জানেন? আমরা বেসিক জায়গায় কেউ-ই যাই না। আমরা সেলফির মতো ইস্যুতে যাই। ওবায়দুল কাদের সাহেব নাকি বলেছেন, ফখরুল এখন কী বলবেন? আমি বলি… আমার পরামর্শটা নেবেন, সেলফিটা বাঁধিয়ে গলার মধ্যে ঝুলিয়ে ঘুরে বেড়ান। এটি আপনাদের সাহায্য করবে। জনগণকে বুঝাতে চেষ্টা করবেন, আমেরিকা আমাদের সাথে আছে।মির্জা ফখরুল আরও বলেন, কয়দিন আগে প্রধানমন্ত্রী কী বললেন, আমেরিকা বলছে সেন্টমার্টিন দ্বীপ দিয়ে দেয়ার জন্য। যেহেতু সেন্টমার্টিন দিচ্ছে না, তাই আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। বলেনি… উনি নিজে বলেছেন না? সংবাদ সম্মেলনে বলেছেন না? এখন কী আমরা বুঝবো, সেন্টমার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন আপনি। কয়েকদিন আগে আপনি আরও একটি কথা বলেছেন… এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা ঘাঁটি করতে চায়। এই এলাকাতে সে রাজত্ব করবে, দেশ দখল করবে, আক্রমণ করবে— এভাবে কথা বলেছে।এ সময় তিনি উল্লেখ করেন, এটা আমেরিকা, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ নয়। তাদের চিন্তা-ভাবনা, গ্লোবাল স্ট্র্যাটেজি তাদের মতো ঠিক করে।মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও সাজা দেয়া হচ্ছে। এ অবস্থায় আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এতো ভয় কেনো? নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ১০টা আসনও পাবে না আওয়ামী লীগ। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমার সেই অবস্থানের পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দিই। আইনশৃঙ্খলা বাহিনী ও আমলাতন্ত্রকে ব্যবহার করে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চায় সরকার। তারা প্রতিদিন অসংখ্য মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad