

ডেঙ্গু রোধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল মহানগরে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকাসহ সকল মহানগরে লিফলেট বিতরণ করবে দলটি।সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। সারা বছর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। তবে বর্ষা ও শরৎ মৌসুমে এটি বৃদ্ধি পায়। চলতি সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।এ সময় জানানো হয়, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।



