

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুর গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা ছাড়েন তিনি।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন। এর আগে, গত ৯ই আগস্ট সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের। স্বাস্থ্য পরীক্ষা শেষে ১১ই আগস্ট ঢাকায় ফেরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন ওবায়দুল কাদের। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। তখন তার একটি ব্লক অপসারণ করেন ঢাকার চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সেখানে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন ওবায়দুল কাদের।



