

এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠী দেশে-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে, যারা বাংলাদেশের উন্নয়ন পছন্দ করেন না। বাংলাদেশের বিরুদ্ধে যত অপপ্রচার হয় তার বেশিরভাগই বিদেশ থেকে হয়, এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কানাডার টরন্টোতে বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বললেন, যত অপপ্রচারই হোক, অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখবে।অপপ্রচারের জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তারপরও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি। তেমনি বর্তমানেও যত ষড়যন্ত্রই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।



