

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) তার স্বাস্থ্যের বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়।জানা গেছে, ওবায়দুল কাদের ভালো আছেন। এর আগে, গত শনিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।এর আগেরদিন শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ওবায়দুল কাদেরের। হঠাৎ অসুস্থ হওয়ায় তিনি আর ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরদিন সকালে চিকিৎসার জন্য ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের।


