Ad

যোগ দিয়েই তৃণমূল বিএনপির হাল ধরলেন শমসের ও তৈমূর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
shomsher-taimur
Durbin News

তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই দলটির চেয়ারপারসন ও মহাসচিব হলেন শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। দুই জনই বিএনপির প্রাক্তন নেতা।কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, শমসের মবিন ও তৈমূর আলম তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দলটির প্রথম কাউন্সিলে তারা উপস্থিত হলে গুঞ্জন সত্য হয়।প্রতিষ্ঠার ৮ বছরে এসে প্রথমবারের মতো কাউন্সিল করে তৃণমূল বিএনপি। তাতেই চমক দেখায় বিএনপির সাবেক নেতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা গঠিত এই দল। এছাড়া, দলটি এমন সময়ে কাউন্সিল করলো, যখন দেশে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ সরগরম।দলের মূল নেতৃত্বে হাল ধরা শমসের মবিন চৌধুরী ২০১৫ সালের অক্টোবরে হঠাৎ করেই বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ান। এরপর ২০১৮ সালের নির্বাচনের আগে বিকল্প ধারা বাংলাদেশে যোগ দেন। তৃণমূল বিএনপিতে যোগ দেয়ার আগ পর্যন্ত তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।অন্যদিকে, তৈমূর আলম খন্দকার দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নিলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন দল গঠন করেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। সেখান থেকে বহিষ্কার হওয়ার পর ২০১৫ সালে তৃণমূল বিএনপি গঠন করেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত এই দলের প্রতীক সোনালি আঁশ। তার মেয়ে অন্তরা সেলিমা হুদা কাউন্সিলে নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন।দায়িত্ব পেয়ে শমসের মবিন চৌধুরী বলেছেন, এটা কিংস পার্টি নয়, পিপলস পার্টি। প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলতে চায় তৃণমূল বিএনপি। সঠিকভাবে ভোট দেয়া ও গণনার ব্যবস্থা করলে আগামী জাতীয় নির্বাচনে জনরায় প্রতিষ্ঠিত হবে।তৈমূর আলম খন্দকার বলেছেন, দলে দুর্নীতিবাজদের জায়গা হবে না। তৃণমূল বিএনপি প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন।রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির অনেক নেতা এই দলে ভিড়তে পারেন।তৃণমূল বিএনপি প্রতিষ্ঠার আগে ব্যারিস্টার নাজমুল হুদা দুইবার বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। বিএনএফ ছাড়াও তিনি আরও দুইটি দল গঠন করেছিলেন। সেগুলো হলো বাংলাদেশ জাতীয় জোট ও বাংলাদেশ মানবাধিকার পার্টি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad