কারা নির্বাচন পর্যবেক্ষণ করলো বা করলো না, তাতে কিছু আসে না: তথ্যমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করলো, কী করলো না, তাতে কিছুই আসে যায় না। এটি নিয়ে বিএনপিকেও আর দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম শহরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।হাছান মাহমুদ বলেন, নির্বাচনটা হচ্ছে আমাদের, এরই মধ্যে স্থানীয় সরকারসহ যেসব নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।তিনি আরও বলেন, আগের মতো জ্বালাও-পোড়াও, হরতাল অবরোধ করতে পারবে না বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে।


