

কান্না জড়িত কণ্ঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা না নিলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। তার কিছু হলে শুধু দলের নয়, এই দেশের ক্ষতি হয়ে যাবে।রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।বিএনপি মহাসচিব বলেন, শনিবার খালেদা জিয়াকে যেমনটি দেখেছি, এমন অবস্থায় আগে কখনো দেখেনি। তাকে দেখে মনে হয়েছে তিনি অনেক অসুস্থ।৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আল্টিমেটাম দেন মির্জা ফখরুলসহ বিএনপির আরও নেতা।



