

আওয়ামী লীগের সাধার সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। আর ভয় দেখায় মির্জা ফখরুল। আমেরিকা মনে হয় তাকে এজেন্সি দিয়েছে।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেরাণীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এ কথা বলেন তিনি।ওবাদুল কাদের বলেন, এখন কেউ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শুনে না। একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি। এখনও আমাদের থামাতে পারবে না। আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানবো না।বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, হুমকি দিয়ে লাভ নেই। ঢাকা কাদের দখলে থাকবে তা দেখা যাবে। আওয়ামী লীগের কোনো কর্মীর গায়ে আঘাত এলে এবার পাল্টা আঘাত করা হবে। কোনো অবস্থাতেই কোনো ছাড় দেয়া হবে না।খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেছেন, খালেদার অসুস্থতার চেয়েও বিএনপি তাকে নিয়ে বেশি রাজনীতি করতে চেয়েছে। সেটাই তাদের উদ্দেশ্য।



