রাজনীতি


বঙ্গবন্ধু কন্যা বৃহৎ শক্তির হুমকিকে পরোয়া করেন না: কাদের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার

বঙ্গবন্ধু কন্যা বৃহৎ শক্তির হুমকিকে পরোয়া করেন না: কাদের
কে কি বললো তাতে কিছু আসে যায় না। বঙ্গবন্ধু কন্যা কোনো বৃহৎ শক্তির হুমকিকে পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাইডেন নিজে ট্রাম্পকে সামলাতে পারছে না, আবার বাংলাদেশকে হুমকি দিচ্ছে। বঙ্গবন্ধু নিষেধাজ্ঞাকে ভয় করলে এ দেশ স্বাধীন করতে পারতেন না। নিষেধাজ্ঞাকে কেউ ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের সোনালী অর্জন সেগুলো হতো না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধানই বাংলাদেশের নির্বাচন পদ্ধতি ঠিক করবে। শেখ হাসিনা ছাড়া কোনো ভোট নয়। শেখ হাসিনা ছাড়া বিশ্বাস করার মতো কেউ নাই। কোনো অনুমতি ছাড়া সভা-সমাবেশ দিয়ে ঢাকা দখল করতে আসলে দেশের জনগণই বিএনপিকে ধাওয়া দেবে। এ সময় দলটির নেতাকর্মীদের কর্ণফুলীতে ডুব দেয়া ছাড়া উপায় থাকবে না।

এই আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি নিষেধাজ্ঞার জন্য বিএনপি দায়ী। আওয়ামী লীগকে এসব হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ এসব নিষেধাজ্ঞার পরোয়া করে না। জাতীয় নির্বাচনে যারা বাধা দেবে রাজপথেই তাদের মোকাবেলা করা হবে।


সম্পর্কিত

আওয়ামী লীগবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।