Ad

'আ. লীগ ছাড়া যারা ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কিছু করেনি'

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sheikhhasina
Durbin News

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের বাইরে ২৯ বছর যারা ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কিছু করেনি। দেশের জন্য যা কিছু করার তা আওয়ামী লীগই করেছে। আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের মধ্যে আত্মমর্যাদাবোধ জাগিয়ে তুলতে কাজ করেছি। বিশেষ করে গ্রামের মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।শনিবার (৭ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় চোখ ধাঁধানো মনোমুগ্ধকর এই টার্মিনালের উদ্বোধন করেন তিনি।এ সময় বক্তব্যে দেশের বিমান যোগাযোগ ও পর্যটন শিল্পে সম্ভাবনার বিষয় তুলে ধরেন শেখ হাসিনা। বলেছেন, পর্যটন শিল্পকে আধুনিক করে তুলতে আমরা আরও কয়েকটি বিমান কিনবো। আমরা চাই অ্যাভিয়েশন খাত আরও উন্নত হোক। অতীতে অন্য কেউ (সরকার) দেশের অ্যাভিয়েশন খাতে এত উন্নতি করতে পারেনি।শেখ হাসিনা বলেন, প্রাচীন যুগ থেকে যোগাযোগের ক্ষেত্র হিসেবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার। বিমানে করে আমাদের কক্সবাজারে নামলে দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকতের সৌন্দর্য্য উপভোগ করা যাবে। আমরা সেভাবে পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি। কক্সবাজারে পর্যটনব্যবস্থা উন্নত করতে সেখানকার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, রানওয়ে সম্প্রসারণ করা হচ্ছে। বিমান উঠা-নামা করবে সাগরের মধ্য থেকে। আমার একটা স্বপ্ন ছিল, এভাবে বিমান উঠা-নামা করবে।তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিমান চলাচল রুটে বাংলাদেশের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। এই সুযোগ ও সুবিধা কাজে লাগাতে দেশের সকল বিমানবন্দরকে আধুনিক করা হচ্ছে। সিঙ্গাপুর, দুবাইয়ের পর বাংলাদেশ হবে আন্তর্জাতিক বিমানের পরিবহনের হাব।প্রধানমন্ত্রী বলেন, গবেষণা করে আমাদের পাশের দেশ (ভারত) চাঁদে যায়। আমরা কেন পিছিয়ে থাকবো? একদিন বাংলাদেশও চাঁদে যাবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে। আমরা চাই দেশ এগিয়ে যাক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad