

দুই চালান ইউরেনিয়াম এসেছে। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে এ মন্তব্য করেন তিনি।সেতুমন্ত্রী বলেন, যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেব।বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল বলে অক্টোবর মাসে ঢাকা অচল করে দেবে। ঢাকা অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। অচল করতে এলে নিজেরা অচল হয়ে যাবে। কবে আসবেন, ডেটটা দেন না। ডেট দেন, লাফালাফি, নাচানাচি, বাড়াবাড়ি বন্ধ করেন। ভালো হবে না। বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে। আমরা প্রস্তুত।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্যোন্নয়নে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। একটি মানুষকেও যাতে না খেয়ে মরতে না হয় সে ব্যবস্থা করেছেন তিনি।


