মানুষের ভাগ্য পরিবর্তনে জিয়া বা খালেদার অবদান নেই: প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করেই যাচ্ছে। তারা দেশের উন্নতি সহ্য করতে পারে না। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জিয়া বা খালেদা জিয়ার কোনো অবদান নেই। তারা জোর করে ক্ষমতা দখল করেছে। আর স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছে, মন্ত্রী বানিয়েছে, ক্ষমতায়িত করেছে।শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। গত শনিবার এই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু অতি বৃষ্টির কারণে নেতাকর্মীদের কষ্ট এবং দুর্ভোগের কথা চিন্তা করে সমাবেশ স্থগিত করে।সরকারপ্রধান বলেন, ১৯৯৬ সালে ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মাত্র দেড় মাসে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। জনগণের আন্দোলনের মাধ্যমে আমরা এ দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি।শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তিনি পাকিস্তানের ধারাবাহিকতা নিয়ে চলতে চেয়েছিলেন। এ সময় তিনি এ-ও বলেন, খালেদা জিয়া এত অসুস্থ হলে তার ছেলে তাকে দেখতে আসে না কেন? এটা কেমন ছেলে?



