

বিএনপি শর্ত প্রত্যাহার করলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূল নির্বাচন নিয়ে সংলাপের বিষয়ে চিন্তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বললেন, বিএনপি এসব শর্ত দিয়ে আপসহীন ভূমিকায় আছে। শর্তযুক্ত কোনো সংলাপ আওয়ামী লীগ করবে না। এর বাইরে যে পরামর্শ, তাতে সরকারের কোনো আপত্তি নেইআগামী জাতীয় নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের পাঁচ দফা সুপারিশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের সঙ্গে আলোচনা করার সময় সংলাপের বিষয়ে কোনও কথা হয়নি। তারা কোথা থেকে সংলাপের কথা আনলো, তা বুঝতে পারছি না। ওদের (বিদেশি) কথায় ইলেকশন হবে না। ইলেকশন আমাদের নিজস্ব বিষয়। ওরা বন্ধু রাষ্ট্র হিসেবে সুপারিশ করতেই পারে।এর আগে, বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অর্থবহ সংলাপসহ ৫ দফা সুপারিশ দেয় মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। এক বিবৃতিতে সুপারিশগুলো উপস্থাপন করেছে তারা।মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রস্তাবিত ৫ দফা সুপারিশ হচ্ছে— মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সহিংসতা এবং রাজনৈতিক সংঘাতের পেছনে দায়ীদের বিচারের মুখোমুখি করা, নির্বাচন পরিচালনা কার্যক্রমকে শক্তিশালী করতে সব দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করা এবং জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।



