

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমরা একা নই। পশ্চিমা বিশ্বের যারা গণতন্ত্রে বিশ্বাসী.... তারা আমাদের সাহায্য করছে। এটা অস্বীকার করার উপায় নেই।রোববার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানে ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা চাইলেন, বিনা ভোটে নির্বাচিত হবেন তিনি। কিন্তু ২০১৪ ও ২০১৮-তে যে নির্বাচন করেছেন, ২০২৪ সালে আর সেটা করা যাবে না। এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে।তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই সংগ্রামে-লড়াইয়ে অবশ্যই আমরা জয়লাভ করবো। কারণ, আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি।



