বিএনপির নেতাকর্মীরা চুরি করে ঢাকায় প্রবেশ করেছে: ওবায়দুল কাদের
হেড অফ ডিজিটাল মিডিয়া


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৮ তারিখের সমাবেশ উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছে। তারা চুরি করে ঢাকায় প্রবেশ করছে। ঢাকার হোটেলগুলোতে কোনো সিট খালি নেই।দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের যুব সমাবেশে এ কথা বলেন তিনি।১৮ তারিখ আওয়ামী লীগের নেতাকর্মীরা জমায়েত হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা কি বসে বসে ললিপপ খাব? যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই প্রস্তুত আছি। এবার অবরোধ করলে বিএনপিই অবরোধ হয়ে যাবে। পালাবার পথ পাবে না। সেই ডিসেম্বরের মতো সরকার পতনের দিবাস্বপ্ন দেখছেন মির্জা ফখরুল।সেতুমন্ত্রী বলেন, এখন কোয়ার্টার ফাইনাল খেলা চলে। আগামী মাসে সেমিফাইনাল আর জানুয়ারি মাসে হবে ফাইনাল খেলা। কাউকে ছাড় দেয়া হবে না।



