

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের মানুষের ক্ষোভ থেকে সরকারের কেউ রেহাই পাবে না।মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের পুরনো চক্রান্তের অংশ হিসেবে নেতাকর্মীদের আটক করা হচ্ছে। তবে এতে কোনো লাভ হবে না। সরকারের এমন কর্মকাণ্ডে নেতাকর্মীরা আরও উজ্জীবিত। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থ কৌশল কোনো কাজে আসবে না। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবেশ সাফল্যমণ্ডিত হবে।এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ নেতাকর্মীদের আটকের নিন্দা জানান রিজভী আহমেদ।



