

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের বসে পড়ার মতো কোনোকিছু হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২২ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।বিএনপি মহাসচিব বলেছেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ হবে। এই কর্মসূচি ঘিরে বিএনপির পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া দরকার তা নেয়া হচ্ছে।বিএনপির আন্দোলনে পুলিশকে বাধা না দিতে এ সময় আহ্বান জানান মির্জা ফখরুল। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও কামনা করেন।তিনি আরও বলেছেন, নিশ্চিত থাকেন এবার গণতন্ত্রের বিজয় হবে, জনগণের বিজয় হবে। তাদের পালাবার কোনো পথ নেই। সময় শেষ।



