

বিএনপির খায়েশ পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, নির্বাচন সামনে রেখে ঢাকা শহর দখলের নামে আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে তারা। এসব করে লাভ হবে না।জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে রোববার (২২ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।নভেম্বরের মাঝামাঝি নির্বাচনের শিডিউল হবে জানিয়ে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, সংবিধান অনুযায়ী জানুয়ারিতে নির্বাচন হবে। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন। কারও জন্য অপেক্ষা করবে না।তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী দেশ চালাতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন ব্যবস্থা চালাতে হবে। এর বাইরে যারা যাবেন, অবরোধ দখলের হুমকি দিয়ে খায়েশ পূর্ণ হবে না।


