Ad

২৮ অক্টোবর জামায়াতের সমাবেশে ডিএমপির না

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
jaamat-dmp
Durbin News

আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান।বিপ্লব কুমার সরকার বলেছেন, জামায়াত স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল। দলটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। যেটির শীর্ষস্থানীয় নেতাদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয়েছে। জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগই নেই। দলটির কর্মকাণ্ডের দিকে নজর রাখা হচ্ছে।পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াতের পার্থক্য রয়েছে। অন্য রাজনৈতিক দল যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নয়। জামায়াতের নিবন্ধনও বাতিল করা হয়েছে।প্রসঙ্গত, গতকাল সোমবার জামায়াত ঘোষণা দেয়, ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করবে তারা। সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে দলটি এই তথ্য জানায়।সমাবেশ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা চেয়ে এদনি ডিএমপির কাছে চিঠিও দেয় জামায়াত। দলের পক্ষে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ. ফ. ম আবদুস সাত্তার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বরাবর চিঠিটি দেন।চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-উলামার মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর (শনিবার) দুপুর ২টায় মতিঝিল শাপলা চত্বরে এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছে। কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। বিষয়টি আপনার সদয় অবগতির জন্য পেশ করা হলো। সমাবেশ বাস্তবায়নে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।এছাড়া, এই মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একইদিনে এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের এই মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে বলেও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশ ডেকেছে।তাতে ১৭ বছর পর আবারও দেশের রাজনীতিতে ঘুরে-ফিরে আসছে ২৮ অক্টোবর তারিখটি। ২০০৬ সালের ওই দিনে ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল। সে সময় তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষে আওয়ামী লীগ কার্যত রাজপথ দখলে নেয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad