

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মতিউর রহমান আকন্দকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। সম্প্রতি তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আজও হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তার বাসায় পুলিশ আসে।



