

আমরা কাউকে আক্রমণ করবো না, এই পর্যন্ত করি নাই। আমরা সর্তক পাহারায় আছি, আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (২৫ অক্টোবর) বিকেল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিয়ম সভায় এ মন্তব্য করেন তিনি।নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। এরা হলো সব অপশক্তির বিশ্বস্ত ঠিকানা। এই দলকে পরাজিত করতে হবে। যারা আমাদের বিজয়কে বারবার রক্তাক্ত করেছে, তাদের পরাজিত করতে হবে। বাংলার মাটি থেকে এদের অস্তিত্ব মুছে দিতে হবে। তা না হলে চূড়ান্ত বিজয় সংহত হবে না।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ গিলে খাবে। এরা ক্ষমতা গেলে বাংলাদেশের স্বাধীনতা গিলে খাবে। তাদের অপশক্তিকে একসঙ্গে রুখতে হবে।এ সময় আগামী ২৭ অক্টোবর থেকে প্রয়োজনে নেতাকর্মীদের নির্ঘুম রাত কাটানোর নির্দেশ দেন ওবায়দুল কাদের।


