

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে ঢাকা আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ স্থগিত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়েছে তা সঠিক নয়। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, আওয়ামী লীগের এই সমাবেশ স্থগিত করা হয়েছে। সমাবেশের পরিবর্তিত কর্মসূচি পরদিন রোববার ঘোষণা করা হবে।ফেসবুক স্ট্যাটাসে বিপ্লব বড়ুয়া লিখেছেন, মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার, তারা এই বিভ্রান্তি ছড়াচ্ছে। আগামীকাল শনিবার যথাসময়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগের সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে যথাসময়ে হবে।এছাড়া, এক বিবৃতিতে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল আগামীকালের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করছে। বিএনপি মিথ্যাচার-অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলেও বিবৃতিতে তিনি অভিযোগ করেন।



