

২৮ অক্টোবর রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক্ষেত্রে ২০ শর্তে দল দুইটি তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পেলো।কাল শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। আর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।permission.jpg 141.01 KBতবে, মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনমুতি পায়নি জামায়াত। শুরু থেকেই তাদের সমাবেশের বিষয়ে নেতিবাচক ছিল ডিএমপি।



