Ad

২৮ অক্টোবর কোথায়, কখন কোন দলের কর্মসূচি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
28october
Durbin News

শুক্রবার রাত সাড়ে আটটার মধ্যে ২০ শর্তে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপিকে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যদিও কাল শনিবার ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির বাইরে আরও রাজনৈতিক দল ও জোট মাঠে নামতে চায়। এরমধ্যে অনুমতি পাওয়া আওয়ামী লীগ ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হবে এই সমাবেশ। সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে সমাবেশ। তবে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরুর কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।অন্যদিকে, এক দফার যুগপৎ আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। দুপুর দুইটায় শুরু হবে এই সমাবেশ।একইদিন বিএনপির সমমনা বেশ কয়েকটি দলও রাজধানীতে কর্মসূচি দিয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল তিনটায় কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর ২টায় সমাবেশ করার কথা ‘১২ দলীয় জোটের’। একই সময়ে পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।দুপুর ১২টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি। কারওয়ানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে বিকেল তিনটায় কর্মসূচি পালনের কথা রয়েছে এলডিপির।বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদের। বিকেল ৩টায় মালিবাগ মোড়ে এনডিএম এবং দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনের কথা গণতান্ত্রিক বাম ঐক্যের।এছাড়া, বিকেল ৩টায় পুরানা পল্টন কালভার্ট এলাকায় কর্মসূচি পালন করবে ড. রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে লেবার পার্টি, বেলা ১১টায় বিজয়নগর হোটেল ৭১-এর সামনে এবি পার্টি, দুপুর ২ টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে জনতার অধিকার পার্টির কর্মসূচি পালনের কথা রয়েছে।এছাড়া, বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ কর্মসূচি পালন করবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad