

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশস্থলে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ইন্টারনেট সেবা ফোর-জি থেকে নামিয়ে আনা হয়েছে টু-জিতে। এর ফলে ইন্টারনেট ব্যবহার সম্ভব নয়।এছাড়া, বিএনপির মহাসমাবেশস্থল থেকে মুঠোফোনে কল করা ও কথা বলাও সম্ভব হচ্ছে না। সেখান থেকে বেরিয়ে আশপাশের এলাকায় গেলে কল করা ও কথা বলা সম্ভব হচ্ছে।বিষয়টি নিয়ে মোবাইল অপারেটরা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


