

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হয় পুলিশ। একপর্যায়ে দলটির মহাসমাবেশ বন্ধ হয়ে গেছে। এখন ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।শনিবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিপ্রেক্ষিতে তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। তাতে ওই এলাকা ফাঁকা হয়ে পড়ে। বিএনপির সমাবেশ স্থলে মাইকও বন্ধ হয়ে যায়।এর আগে, বিএনপির তরফ থেকে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবস্থানের নির্দেশনা দেন মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। কিন্তু বিদ্যুৎ সংযোগ চলে গেলে বক্তব্য দেয়া থেকে বিরত থেকে মঞ্চেই অবস্থান নেন নেতারা। একপর্যায়ে ব্যাপক টিয়ার শেলের ধোঁয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ



