

কাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।এই কর্মসূচির ঘোষণায় তিনি বলেছেন, মহানগর, থানা, জেলা উপজেলা, শহরসহ সারা বাংলাদেশে রোববার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এই ভোঁতা অস্ত্রে কাজ হবে না। আমরা আগামীকাল সারা বাংলাদেশে শান্তি সমাবেশ করব।বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দেখি কাল থেকে কে আপনাদের পাশে দাঁড়ায়। দুর্বলের পাশে কেউ থাকে না। নেতারা পালায়, পিছে পিছে কর্মীরাও পালায়। বিএনপি কত নোংরা দল। খুনি দল, সন্ত্রাসী দল, পুরোনো চেহারা আজকে জাতির সামনে তারা তুলে ধরেছে।



