

চট্টগ্রামবাসীর উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বীর চট্টলার মানুষ লড়াই করে বাঁচতে হবে। '৭১ এর পরাজিত শক্তি বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে। যেখানে আপনাদের চট্টগ্রামের আমীর খসরু, ওই ফখরুল মূল কারিগর। এরা শয়তানদের নেতা, যারা শয়তানি করছে।শনিবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের জনসভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নিজেরা আবার পালায় যাইয়েন না। পালাতে বাধ্য করবো, এ শপথ আমরা নিয়েছি। আন্দোলনের মহাযাত্রা উন্নয়নের মহাযাত্রায় কর্ণফূলীর নদীতে ভেসে যাবে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। এরা অর্থপাচারকারী, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে ভোট চুরি, হাওয়া ভবন, লুটপাট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সামনে কোয়ার্টার ফাইনাল। জানুয়ারিতে ফাইনাল। খেলা আর বন্ধ হবে না। ফাউল করলে লাল কার্ড।


