

নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং বিএনপির প্রতি সহমর্মিতা জানিয়ে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।শনিবার রাতে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম এই কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে বলা হয়, রাজধানীর শাপলা চত্বরে জামায়াতের ঘোষিত মহাসমাবেশ বানচাল করার হীন উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে থেকে তিন শতাধিক নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। মহাসমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের বাস, লঞ্চ, ট্রেন থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছে।এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বিবৃতিতে এটিএম মাছুম বলেন, সেই সাথে বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, অবিলম্বে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমীর শফিকুর রহমানসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করছি।হরতাল ‘শান্তিপূর্ণভাবে সফল করার জন্য’ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।



