

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করা হয়েছে। তার গুলশানের বাসা থেকে রোববার (২৯ অক্টোবর) সকালে বিএনপি মহাসচিবকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আটকের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে তাকে নেয়া হয়েছে। এর আগে বেশ কিছুক্ষণ তার বাসায় অবস্থান করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বিএনপি মহাসচিবকে আটকের পর তার স্ত্রী রাহাত আরা বেগম গণমাধ্যমকে বলেন, তারা (আইনশৃঙ্খলা বাহিনী) নয়টার দিকে এসে কথাবার্তা বলে প্রথমে চলে গেলো। এর কিছুক্ষণ পর আবার এসে বললো যেতে হবে। ফ্ল্যাট ও বাসার সিসিটিভির ড্রাইভ নিয়ে গেছে। সাদা মাইক্রোবাসে করে উনাকে নিয়ে যায় পুলিশ।এদিকে, আজ রোববার সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। শনিবার সমাবেশ পণ্ড হয়ে গেলে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।এই সমাবেশ ঘিরে এদিন উত্তপ্ত ছিল রাজপথ। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত দুই জন নিহত হয়েছেন। এছাড়া পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ অনেকেই আহত হন।



