

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জানোয়ারেরও একটি ধর্ম আছে, এদের (বিএনপি) সেই ধর্মও নেই। ওদের মধ্যে কোনো মনুষত্ব্যবোধ নেই। ওরা চুরি, লুণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না।বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বলেন, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? আমার কথা হলো জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সেই ধর্মও নেই।সরকারপ্রধান বরেন, ওদের নেতা থেকে শুরু করে সবাই, ওদের সৃষ্টি যে করেছে সেই জিয়াউর রহমান তো আমার বাবা-মা-ভাইবোন সব হত্যার সঙ্গে জড়িত। আর খালেদা-তারেক জিয়া বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। তারা আবার দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়? আমরা দেশের জন্য গঠনমূলক কাজ করি এবং দেশের উন্নয়নে কাজ করি। অপরদিকে, বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়।প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ বিলিয়নও ছিল না। আমরা তা ৩৬ গুণ বৃদ্ধি করতে পেরেছি। যদিও তা সময়ে সময়ে বাড়ে-কমে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।


