

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা যাবে ৫০ হাজার টাকায়। গতবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা ছিল ৩০ হাজার টাকা। এবার ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে।রোববার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়া হবে। আগামী নির্বাচনে আটটি বুথে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্রের মূল্য ৫০ হাজার টাকা। এবার কেউ অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চাইলে করতে পারবেন। তবে কবে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, সেটা পরে জানাবো। আমরা প্রস্তুতি শুরু করেছি।


