

আবারও সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।সোমবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচিতে বিরতি দেয়ার কারণ হিসেবে বলা হয়েছে, ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষ্যে আগামীকাল ৭ নভেম্বর অবরোধ কর্মসূচিতে বিরতি দেওয়া হয়েছে। সমমনা রাজনৈতিক দলগুলো ও যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে।গত ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ পণ্ড হওয়া এবং নেতাকর্মীদের গ্রেফতারকে কেন্দ্র করে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি বিএনপি। জামায়াতও একই কর্মসূচি ঘোষণা করে তখন।এরপর অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। প্রথম দফায় ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর রাজপথ, রেলপথ ও নৌপথে এই সর্বাত্মক অবরোধ পালন করে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দল। পরে দ্বিতীয় দফায় ৪ নভেম্বর ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। যা কাল ভোর ৬টায় শেষ হবে।



