

গত ১২ দিনে বিএনপির ৯ হাজার ৪৬৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।বুধবার (৮ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন। বললেন, গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ১৯৬টি মামলা হয়েছে। এ পর্যন্ত বিএনপির ১২ জন নেতাকর্মী আন্দোলনে মারা গেছেন। আহত হয়েছেন ৩ হাজার ৮৩১ জন।এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি জানান ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় ৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় বিএনপির এক হাজার ৬৯৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর মামলা হয়েছে ১১৭টি।এছাড়া, গত ১২ দিনে র্যাবের অভিযানে বিএনপির ২৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।


