

সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। এ নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত এক ব্রিফিংয়ে স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) এক প্রশ্নের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেলবলেছেন, আমি মনে করি এরকম সহিংস বক্তব্য গভীরভাবে অসহযোগিতামূলক। ভিয়েনা কনভেনশনের অধীনে কূটনীতিকদের বিষয়ে নিরাপত্তা দিতে যেকোনো দেশের বাধ্যবাধকতা রয়েছে। আমাদের তো কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তার গুরুত্ব সর্বাধিক।ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এ বিষয়ে আপনি কীভাবে আস্থাশীল? এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বাংলাদেশের জনগণ। আমরাও সেটা চাই। এজন্য আমরা যোগাযোগ রাখছি সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে। বাংলাদেশি জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করতে তা করা হচ্ছে।


