

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, ফিলিস্তিনে শিশুসহ নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। একই কায়দায় বিএনপি-জামায়াত এ দেশে গণপরিবহনে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে হত্যা করছে। তাহলে ইসরায়েল আর বিএনপির মধ্যে পার্থক্য কী?সোমবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে জনসভা মঞ্চে ওঠেন আওয়ামী লীগ সভাপতি। এরপর ২২টি প্রকল্প উদ্বোধন এবং দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।সরকারপ্রধান বলেন, বিএনপি-জামায়াত ২০১৩ সালে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। সেসময় দেশের জনগণ তাদের প্রতিহত করেছিল। তারা এখন আবারও জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করছে। জনগণকে আবারও এদের প্রতিহত করতে হবে।তিনি আরও বলেন, যে হাতে আগুন দেওয়া হবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে। যে আগুন দেবে, তাকে ধরিয়ে দিতে হবে। আগুন দেওয়া লোককে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।জনভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


