রাজনীতি


তফসিলের আগে হুট করে বঙ্গভবনে জি এম কাদের, নানা কৌতুহল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ নভেম্বর ২০২৩, ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার

তফসিলের আগে হুট করে বঙ্গভবনে জি এম কাদের, নানা কৌতুহল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে উত্তাপ বইছে দেশের রাজনীতিতে। বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার মধ্য দিয়ে চব্বিশের ভোটের ট্রেনের যাত্রা শুরু হতে পারে। তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।

অপরদিকে, শর্তহীন সংলাপের আহ্বান ও সুষ্ঠু ভোট চেয়ে জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র দেয়া চিঠি নিয়েও রাজনৈতিক উত্তেজনা রয়েছে।

এরমধ্যেই মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গভবনে ছুটে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে। প্রায় ঘণ্টাখানেক বঙ্গভবনে ছিলেন জাপা চেয়ারম্যান। রাত ৮টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি, আর ৯টার পর বের হন।

জাতীয় পার্টি সূত্র বলছে, জি এম কাদেরকে ডেকেছেন রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন। তাই সৌজন্য সাক্ষাৎ করতে তিনি বঙ্গভবনে গেছেন।

যদিও এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে দু'জনের সাক্ষাৎ বেশ গুরুত্ব বহন করে তা সবারই জানা। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেয়ার বিষয়ে এই সাক্ষাৎ সমঝোতা নাকি দর কষাকষি? কিংবা জাপার দাবি অনুযায়ী নিছকই সৌজন্য সাক্ষাৎ? যদিও সৌজন্য সাক্ষাতের অংশ বলে কেউ মনে করছে না। এ নিয়ে চলছে নানা কৌতুহল। কিন্তু সহসাই প্রশ্নের উত্তর পাচ্ছে না কেউ।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে গতকাল সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জি এম কাদেরের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তাদের মধ্যে হওয়া বৈঠকে আনঅফিসিয়াল আলাপ হয়েছে বলে জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তাই এই বৈঠক নিয়েও রয়েছে কৌতুহল।

এই বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছিলেন, এখন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। কোনও ধরনের সংলাপ না করেও সরকার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারে।

এদিকে, আগামী নির্বাচনকে ঘিরে নিজেদের অবস্থান পুরোপুরি পরিষ্কার করেনি জাতীয় পার্টি। তাই, রাজনৈতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন, জাতীয় পার্টি কি আগামী নির্বাচনে অংশ নেবে? এরমধ্যে পিটার হাসের সাথে বৈঠকের পর বঙ্গভবনে জি এম কাদের ছুটে যাওয়ায় নানা সমীকরণ করছে রাজনৈতিক মহল। কেউ কেউ মনে করছে, জাতীয় পার্টি এখন বিরোধী শিবিরের তুলনায় আওয়ামী লীগ সরকারের প্রতি ইতিবাচক বলে বঙ্গভবনে গেছেন। 


সম্পর্কিত

জাতীয় পার্টি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।