রাজনীতি


নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, কাল থেকে মনোনয়ন ফরম বিক্রি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার

নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, কাল থেকে মনোনয়ন ফরম বিক্রি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছে জাতীয় পার্টি। এজন্য কাল সোমবার (২০ নভেম্বর) থেকে রাজধানীর বনানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হবে।

মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কাল সকাল ১১টায় দলটির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। যা চলবে আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত। এই সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে।

আজ রোববার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল স্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে তাদের। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। এরপর ২৮ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয় চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।  



সম্পর্কিত

জাতীয় পার্টি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।