Ad

নৌকা চান ৩৩৬২ জন, প্রায় ১৭ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
nouka
Durbin News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা চান ৩ হাজার ৩৬২। এই নির্বাচন উপলক্ষ্যে প্রতি আসনের বিপরীতে গড়ে ১১.২০ জন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন চান। আওয়ামী লীগ ৩ হাজার ৩৬২ মনোনয়ন ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ১২১টি মনোনয়ন ফরম বিক্রি হয় অনলাইনে, বাকিগুলো সরাসরি।মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। গত শনিবার থেকে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল চারটা পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম চলে। গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ-৩ আসনের নেতারা। পরে বেলা ১১টার দিকে সকল মনোনয়নপ্রত্যাশীর জন্য ফরম বিক্রি শুরু হয়।প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। এর মধ্যে ১ হাজার ৬০টি মনোনয়ন ফরম সরাসরি সংগ্রহ করা হয়েছে। আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি আবেদন ফরম বিক্রি করে দলটি। এর মধ্যে সরাসরি সংগ্রহ করা হয় ১ হাজার ১৮০টি। আর অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি। তৃতীয় দিনে ৭৩৩ জন দলটির মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ৭০৯ জন। বাকি ২৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন অনলাইনে। আর শেষ দিনে মনোনয়ন ফরম বিক্রি হয় ৩৪৩টি।এর মধ্যে বিভাগ অনুযায়ী ঢাকায় ৭৩০টি, চট্রগ্রামে ৬৫৯টি, রাজশাহীতে ৪০৯টি, খুলনায় ৪১৬টি, রংপুরে ৩০২টি, ময়মনসিংহে ২৯৫টি, সিলেট ১৭২টি এবং বরিশালে ২৫৮টি মনোনয়ন বিক্রি করে দলটি।এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে প্রার্থীদের গুণতে হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি ও জমাকে কেন্দ্র করে এ কয়দিন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে মিছিল নিয়ে আসেন মনোনয়নপ্রত্যাশীরা।আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রয়েছে। এই বোর্ড যাচাইবাছাই করে এবারের নির্বাচনে দলটির প্রার্থী চূড়ান্ত করবেন।ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad