

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় স্থান পাননি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বর্তমানে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। এই আসন থেকে নির্বাচিত হয়েছেন একাধিকবার। চব্বিশের ভোটে ফরিদপুর-৩ আসনে নৌকা দেয়া হয়েছে শামীম হককে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি।এদিকে, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের জামাতা সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নাও মনোনয়ন পাননি। এই আসনে নৌকার মাঝি হয়েছেন জান্নাত আরা তালুকদার হেনরী।রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


