

কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তার আসনে মনোনয়ন পেয়েছেন পুলিশেরই আরেক সাবেক কর্মকর্তা।পুলিশের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কাহার আকন্দকে এই আসনে নৌকার মাঝি হয়েছেন।চব্বিশের ভোটে রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৯৮ আসনে নৌকার প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাতে নাম আসে কাহার আকন্দের। কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় আগামীর ভোটে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।নৌকার মনোনয়ন নিয়ে পুলিশের সাবেক এই দুই কর্মকর্তার মধ্যে মত-বিরোধ চলছিল। এলাকায় দাপট দেখাচ্ছিলেন সাবেক আইজিপি। শেষ পর্যন্ত সাবেক ডিআইজির মুখে ফুটল হাসি।



