অবশেষে প্রধানমন্ত্রীর দেখা পেলেন রওশন, জাপার সঙ্গে জোট না করতে অনুরোধ
হেড অফ ডিজিটাল মিডিয়া


জি এম কাদেরের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে যান রওশন এরশাদ। সেখানে দুই নেতা বৈঠক করেন। ওই সময় প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টির বিভিন্ন বিষয়ে অবহিত করেন এরশাদপত্নী। সেইসঙ্গে কিছু অনুরোধও করেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় পার্টিতে সৃষ্ট নানা পরিস্থিতির বিষয়ে বেশ কদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন রওশন এরশাদ। কিন্তু আওয়ামী লীগ সভাপতির শিডিউল পাচ্ছিলেন না। অবশেষে আজ দেখা করার সুযোগ পেলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাতের সময় মশিউর রহমান রাঙ্গা, ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে রওশন এরশাদ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।মধ্যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। এ সময় জোট না করার বিষয়ে অনুরোধ জানানো হয়।তার মুখপাত্র মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে বলেছি, জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন। তিনি অবৈধভাবে ক্যু করে পার্টি দখল করেছেন। জাতীয় পার্টির একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে। দলের শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। তাদের মনোনয়নবঞ্চিত করেছেন। এ কারণে নির্বাচন বর্জন করেছেন রওশন এরশাদ। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা যেন না করা হয়। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করতে চাইলে যেন আমাদের সঙ্গে আগে আলোচনা করা হয়।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে সাক্ষাতে পুনরায় অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


