Ad

নৌকা পেলেও প্রার্থিতা হারালেন যারা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
AL
Durbin News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিত্বের কারণে ইসির আপিল শুনানিতে প্রার্থিতা বাতিল হয়েছে আওয়ামী লীগ মনোনীত বেশ কয়েকজন প্রার্থীর। তাদের মধ্যে বেশিরভাগের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।বরিশাল-৪-এ শাম্মী আহম্মেদবরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা দ্বৈত নাগরিত্বের কারণে বাতিল হয়েছে। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পংকজ দেবনাথ ইসিতে অভিযোগ করেন তার দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়ে। অভিযোগে উল্লেখ করেন, শাম্মী আহম্মেদ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। পরে আপিল শুনানিতে ইসির কাছে শাম্মী আহম্মেদের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।ফরিদপুর-৩ আসনে শামীম হকএই আসনে নৌকার টিকিট পাওয়া শামীম হকের প্রার্থিতাও দ্বৈত নাগরিত্বের অভিযোগে বাতিল হয়েছে। শামীম হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তিনি ইসিতে অভিযোগ আনেন, আওয়ামী লীগের প্রার্থী শামীম হক বাংলাদেশের পাশাপাশি নেদারল্যান্ডসেরও নাগরিক।কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমেদমনোনয়নপত্র যাচাইবাছাইয়ে ছিটকে পড়েন কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। ঋণখেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন তিনি। তবে তার আবেদন মঞ্জুর করেনি ইসি। ফলে সালাহ উদ্দিনের প্রার্থিতা বাতিলই থেকে যায়।ময়মনসিংহ-৯ আসনে আব্দুস সালামঋণখেলাপির দায়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেছে ইসি। যদিও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে তার মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ‌আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। নৌকার মনোনয়ন না পেয়ে তিনি এবারে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।ইসিতে আব্দুস সালামের বিরুদ্ধে করা আনোয়ারুল আবেদিন খানের অভিযোগে বলা হয়, জনতা ব্যাংকে ২৮ কোটি টাকার ঋণখেলাপি নৌকার নতুন মাঝি। আব্দুস সালাম ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। এর আগে ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীকে অংশ নিয়ে জয়লাভ করেন।যশোর-৪ আসনে এনামুল হকযশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকের (বাবুল) মনোনয়নপত্রও ঋণখেলাপির অভিযোগে বাতিল করেছে ইসি।জানা গেছে, প্রার্থিতা হারানো এসব প্রার্থী উচ্চ আদালতে আপিল করবেন। এজন্য আজ শনিবার (১৬ ডিসেম্বর) অনেকে ইসিতে ছাড়পত্র আনতে গিয়েছিলেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad