

কাল সোমবার (১৮ ডিসেম্বর) হরতাল পালন করবে না বিএনপি। মঙ্গলবারে (১৯ ডিসেম্বর) এই কর্মসূচি পালন করবে দলটি।রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচি পরিবর্তনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে কাল সোমবারের পরিবর্তে আগামী মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।বিএনপি সূত্রে জানা গেছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মৃত্যুর কারণে দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কুয়েতের আমিরের সম্মানে সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।



